শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
শহীদদের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ- সালাউদ্দিন আহমেদ 
/ ৯১ Time View
Update : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ৮:১৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শহীদদের স্বপ্নের অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ।

যে বাংলাদেশে মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক অধিকার সমুন্নত থাকবে।

দেশবাসীকে সাথে নিয়ে ইনশাআল্লাহ সে বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা এগিয়ে যাবো। সোমবার দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত পলাশের বাড়িতে গিয়ে এসব কথা বলেন তিনি।তিনি আরও বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শহীদ পলাশের মা, স্ত্রী  ও তার মায়ের সাথে দেখা করতে এসেছি। বিএনপি তথা তারেক রহমান শিশুটির পড়াশোনা ও তার পরিবারের দায়িত্ব নিয়েছেন। আমরা সবসময় তার পাশে থাকবো। খোঁজ খবর রাখবো। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, রক্তাক্ত বাংলাদেশের মাধ্যমে শহীদরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছে সেই বৈষম্যহীন বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, মানবিক মর্যাদার বাংলাদেশ, সামজিক সুমর্যাদার বাংলাদেশ বিনির্মানের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, প্রতিটি বিপ্লবের পর একটি প্রতি বিপ্লবের সম্ভবনা থাকে। সেই প্রতি বিপ্লব যারা ঘটাতে চেয়েছে ফ্যাসিবাদি শক্তি বিদেশে বসে তারা প্রথম দফায় ব্যর্থ হয়েছে। তারা মাইনরিটি ধুমা তুলেছিল হিন্দু নির্যাতনের ধুমা তুলেছিলো যেটা মিথ্যা বলে প্রমানিত হয়েছে। যারা বিভিন্ন রকম অস্থিরতার পায়তারা করছে বাংলাশে প্রতিদিন তা নস্যাৎ করপ দিচ্ছে ছাত্র-জনতা। ফ্যাসিবাদি শক্তির অন্তর্ঘাতমূলক তৎপরতা কোনদিনই সফল হতে পারবেনা। 
পরে সালাউদ্দিন আহমেদ ভূঞাপুর বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট গোলাম মোস্তাফার সভাপতিতেত্ব বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এম ওবায়দুল হক নাসির, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 
বেলা তিনটার দিকে সালাউদ্দিন আহমেদ বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ ইমনের বাড়িতে যান। সেখানে ইমনের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের দায়িত্ব গ্রহন করেন। 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page