শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
সাংবাদিক একে বিজয়ের উপর হামলার প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন
/ ৩২ Time View
Update : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১, ৩:০৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : পেশাগত দায়িত্ব পালনকালে বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি এনায়েত করিম বিজয়ের উপর হামলা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছে ভূঞাপুর প্রেসক্লাব।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ভূঞাপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয় সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে উপস্থিত ছিলেন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ্ আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন খাঁন, যুগ্ম সম্পাদক সৈয়দ সায়োরার সাদী রাজু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, ক্রীড়া সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া, মিজানুর রহমান, অভিজিৎ ঘোষ, জুলিয়া পারভেজ, আব্দুর রশিদ তালুকদার, মোঃ আসাদুল হক, আব্দুল লতিফ তালুকদার, কোরবান আলী তালুকদার, মুহাইমিনুল ইসলাম হৃদয়, মোঃ আলমগীর হোসেন, খন্দকার মাসুদ রানা, আরিফুজ্জামান তপু, তৌফিকুর রহমান মানিক, মোঃ নাসির উদ্দিন প্রমুখ। প্রসঙ্গত, বাসাইল উপজেলার কাউলজানি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি জমি নিয়ে পরিষদের সঙ্গে গ্রামের একটি হিন্দু পরিবারের দীর্ঘদিনের বিরোধ চলছিল। রবিবার (০৭ ফেব্রুয়ারি) সকালে ওই জমিতে হিন্দু পরিবারটি ঘর তোলার চেষ্টা করে। এসময় স্থানীয়রা তাদের বাধা দেয়। কাউলজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী হবি স্থানীয়দের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন। সেখানে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় ছবি তুলতে গেলে বাংলা ট্রিবিউনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি এ কে বিজয়ের ওপর হামলা চালায় তারা। এঘটনায় সাংবাদিক বিজয় গতকাল রাতেই বাসাইল থানায় একটি মামলা দায়ের করেছেন। এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page