শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ভূঞাপুরে মানববন্ধন
/ ২৬ Time View
Update : বুধবার, ১৯ মে, ২০২১, ৯:৩৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) দুপুরে ভূঞাপুর প্রেসক্লাবের উদ্যোগে ঢাকা-তারাকান্দি মহাসড়কে এ মানববন্ধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ্ আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন খান, যুগ্ম সম্পাদক সৈয়দ সারোয়ার সাদী রাজু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, কোষাধক্ষ্য কামাল হোসেন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম ভূইয়া, দপ্তর সম্পাদক মামুন সরকার, সোহেল তালুকদার, অভিজিৎ ঘোষ, জুলিয়া পারভেজ, আব্দুর রশিদ তালুকদার, আল আমিন শোভন, মোঃ আলমগীর হোসেন, আরিফুজ্জামান তপু, তৌফিকুর রহমান মানিক, খন্দকার মাসুদ রানা, শফিউর রহমান, মোঃ নাসির উদ্দিন প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা ন্যাক্কারজনক। এ ঘটনায় সাংবাদিকেরা উদ্বিগ্ন, ক্ষুব্ধ ও বিস্মিত। সাংবাদিক রোজিনার উপর দেওয়া মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার তাকে মুক্তি দিতে হবে। তা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে।উল্লেখ্য, সাংবাদিক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সেখানে বিকেল তিনটার দিকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে একটি কক্ষে আটক করেন। পরে রাত সাড়ে ৮টার দিকে রোজিনা ইসলামকে শাহবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রোজিনা ইসলামকে ৯টার দিকে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ। পরে মঙ্গলবার আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page