মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
স্বাস্থ্য খাতে বিশেষ অবদান রাখায় জাতীয় পুরুস্কার পেলেন ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্স
/ ১২২ Time View
Update : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ৯:৫৬ অপরাহ্ন

আব্দুর রহীম মিঞা, ভূঞাপুর ঃ স্বাস্থ্য খাতে বিশেষ অবদান রাখার জন্য জাতীয় পুরুস্কার পেলেন ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্স ।

 জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচী ভায়া ও সিবিই কেন্দ্র এর জাতীয়ভাবে ৩য় স্থান অর্জন করলেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স । ইলেকট্রনিক ডাটা ট্যাকিংসহ জনসংখ্যা ভিত্তিক জরায়ু-মুখ স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচীর বিশেষ ভূমিকা রাখার কৃতিত্বের জন্য এই পুরুস্কার দেওয়া হয়্ । বুধবার ২ নভেম্বর বঙ্গ বন্ধু শেখ মুজিব মেডিলকেল বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য ও শিক্ষা পরিবার কল্যাণ বিকাশ এই পুরুস্কার দেন। ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এই পুরুস্কার তুলে দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় মন্ত্রী ডাঃ জাহিদ মালেক ।  টাঙ্গাইল জেলা সিভিল সার্জন এর উপস্থিতে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য পারিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোবহান ও সিনিয়র স্টাফ নার্স খালেদা আক্তার   এই পুরুস্কার গ্রহন করেন। ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য পারিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোবহান বলেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক , নার্সদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ এই পুরুস্কার। এই পুরুস্কার শুধু হাসপাতালের স্টাফদের নয় এ পুরুস্কার পুরো ভূঞাপুর বাসীর। ভূঞাপুরের সব পেশার মানুষের সহযোগীতায় আজকে আমাদের এই অর্জন। জাতীয়ভাবে এই পুরুস্কার পাওয়ায় চিকিৎসক , নার্সদের অনুপ্রেরনা ও কাজের আগ্রহ আরো অনুপ্রানিত করবে।  জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং একটি জটিল প্রক্রিয়া । এ প্রক্রিয়ার উন্নত চিকিৎসার সেবা দিতে পেরে এবং জাতীয়ভাবে পুরুস্কার পাওয়ার   গর্ভবোধ করছেন তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page