শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
১৭ বছর পর নিজ এলাকায় ফিরছেন আব্দুস সালাম পিন্টু, বিএনপিতে উৎসবের আমেজ
/ ৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ৪:২৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু দীর্ঘ ১৭ বছর পর নিজ এলাকায় ফিরছেন।

আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) তিনি টাঙ্গাইলের ভূঞাপুর ও গোপালপুরে আগমন করবেন। এ উপলক্ষে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় গ্রেপ্তার হন আবদুস সালাম পিন্টু। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত হন এবং প্রায় ১৭ বছর কারাগারে কাটান। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ফলে গত ২৪ ডিসেম্বর তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।দীর্ঘ কারাবাস শেষে নিজ এলাকায় ফিরছেন আবদুস সালাম পিন্টু- এ খবর ছড়িয়ে পড়তেই ভূঞাপুর ও গোপালপুরে বিএনপির নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। ভূঞাপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার নেতাকর্মীরা অংশ নেবেন।স্থানীয় বিএনপি নেতারা জানান, আব্দুস সালাম পিন্টুর মুক্তির খবর ছড়িয়ে পড়ার পর থেকেই আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। তাঁর ফিরে আসায় দলের মনোবল আরও চাঙ্গা হবে বলে মনে করছেন নেতাকর্মীরা। পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল খান, থানা বিএনপির শহিদুল ইসলাম, পৌর বিএনপির সাজ্জাদ, যুবদল নেতা অর্নিবান আমিন দুখু, রঞ্জু মন্ডল ও তারিকুল ইসলাম জানান, নেতাকে কাছে পাবো এ আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। কয়েকদিন ধরে দিন-রাত সংবর্ধনার প্রস্তুতি চলছে।  বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত আব্দুস সালাম পিন্টু আগামী শুক্রবার ভূঞাপুরে আসবেন। তার এ আগমন উপলক্ষে গণসংবর্ধনা দেওয়াকে ঘিরে ব্যাপক আয়োজন করা হয়েছে।আগামীকাল সংবর্ধনা অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি আশা করছেন আয়োজকরা। তাঁর আগমন ঘিরে পুরো ভূঞাপুর-গোপালপুর এলাকায় এখন সাজসাজ রব।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page