নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনস্রোতের সৃষ্টি করেছে নেতাকর্মীরা তাদের মনের প্রার্থীকে কাছে পেয়ে আনন্দে উদ্ভাসিত হয়ে জনতার ঢলে পরিণত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে গণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঘাটাইল -৩ আসনের বিএনপি মনোনিত এমপি প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির সদস্য ধানের শীষের কাণ্ডারি এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালের এইদিনে এদেশে আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী রাজনীতির অভ্যুদয়ের সূচনা করেন। সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা পায়। ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমে উদ্দীপ্ত হয়ে সিপাহী-জনতা রাজপথে নেমে এসেছিলো। স্বাধীনতা সুরক্ষা ও গণতন্ত্র পুণরুজ্জীবিত করতে।
পক্ষান্তরে স্বাধীনতাত্তোর ক্ষমতাসীন গোষ্ঠী নিজ স্বার্থে দেশকে আধিপত্যবাদের থাবার মধ্যে ঠেলে দেয়। এর উদ্দেশ্য ছিল ক্ষমতাকে চিরদিনের জন্য কুক্ষিগত করে রাখবে। সেজন্য একদলীয় বাকশাল গঠন করে,গণতন্ত্রকে হত্যা করে বাকশালী কায়দায় অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী পন্থায় মানুষের ন্যায়সংগত অধিকারকে হরণ করে। দেশমাতৃকার এই চরম সংকটকালে ৭৫ এর ৩শরা নভেম্বর কুচক্রীরা মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে সপরিবারে ক্যান্টনমেন্টে বন্দী করে।জাতির এই গভীর সংকটকালে ৭ নভেম্বর জাতির স্বাধীনতা রক্ষায় অকুতোভয় সৈনিক এবং জনতার ঢলে রাজপথে এক অনন্য সংহতির বিষফোরণ ঘটে ফলে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান মুক্ত হয়।
এই পটপরিবর্তনে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে প্রাণচাঞ্চল্য তৈরী হয় এবং গণতন্ত্র অবমুক্ত হয়। বাক স্বাধীনতা সুপ্রতিষ্ঠিত হয়। মানুষের মনে স্বস্তি ফিরে আসে। এজেন্টরা তাদের উদ্দেশ্য সাধনের জন্য আমার নেতা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে পথের কাঁটা মনে করে ১৯৮১ সালে চট্টগ্রাম সার্কিট হাউসে পৈশাচিকভাবে হত্যা করে। আমরা এখন দেশের মানুষ স্বাধীন ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ ও দৃঢ় সংঘবদ্ধ হয়েছি।
৫ আগষ্ট ছাত্র-জনতার মহিমান্বিত আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিষ্টরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। মানুষের মধ্যে গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়েছে। এখন দরকার গণতন্ত্র চর্চার জন্য অবাধ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিৎ করা।তিনি অনুষ্ঠানে সকলের কাছে ধানের শীষের ভোট প্রার্থনা করেন।তিনি বলেন, গত ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি, আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হাজার হাজার নেতাকর্মী নির্যাতিত হয়েছেন। ভোটের অধিকার ফিরে এনে ঘাটাইলের জনগণকে সাথে রেখে আমরা বিএনপির বিজয় নিশ্চিত করবো।
নাসির বলেন, দলের সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ করে দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, তাদের পেছনে পতিত ফ্যাসিষ্ট আওয়ামী লীগ ও জমায়াত ইসলাম অর্থ দিয়ে ষড়যন্ত্র করছে। উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক সানার সভাপতিত্বে ও উপজেলা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী বেল্লাল হোসেন এবং আনোয়ার হোসেন হেলাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল বাসেত করিম,সাবেক চেয়ারম্যান শামছুল হক শামছু প্রমূখ।
গণ সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


