লোকাল নিউজ ডেস্ক: “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য ” যদি এই কথা টা সত্য হয়ে থাকে তবে আপনার আমার সহযোগিতায় বেঁচে যেতে পারে এক ছোট্ট ছেলের জীবন! টাঙ্গাইল জেলার, ভূঞাপুর উপজেলার, পশ্চিম ভুঞাপুর গ্রামের রতনের ছোট ছেলে সামিউল।

সামিউল জন্ম গ্রহন করার পর থেকেই হার্টে একটি ফুটা রয়েছে।এখন ডাক্তার বলেছেন আগামী মাসের ১ তারিখের মধ্যে যদি অপারেশন না করে তাহলে যখন তখন ছেলেটি মারা যেতে পারে ।অপারেশন এর খরচ আনুমানিক ২ থেকে আড়াই লক্ষ টাকা। রতন ভাই একজন স্টেশন এ চা বিক্রেতা তার একার পক্ষে এতগুলো টাকা এই অল্প সময়ের মধ্যে যোগাড় করা অসম্ভব।তাই সমাজে বিত্ববানদের সেহযোগিতার প্রয়োজন।সবাই মিলে যদি চেষ্টা করা হয় তাহলে হয়তোবা বাঁচাতে পারে এই ছোট্ট ছেলেটার প্রাণ ।

উপভোগ করতে পারবে পৃথিবীর আলো-বাতাস।কাটাতে পারবে প্রকৃতি ও মানুষের এর সঙ্গে জীবনটাকে। আসুন আমারা সবাই হাসিমুখে সাহায্যের হাত বাড়িয়ে দেই। আর আমার পরিচিত যারা আছে সবাইকে বিনীতভাবে আবেদন যা কিছু পারেন সাহায্যে করেন আর তাও যদি না পারেন শেয়ার করার মাধ্যম এ সবার মাঝে ছড়িয়ে দিয়েন।আর কারোর যদি কিছু জানার থাকে তাহলে সামিউলের বাবা , রতন ফোন নম্বর (০১৭৬৬২৫৩৩৬৫) 01766253365 ফোন দিয়ে জেনে নিবেন।বিকাশ পার্সোনাল নম্বর:01759010701 সাজ্জাদ হোসেন সোহাগ


