নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রৈয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘাটাইলে বিরামহীনভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছে -ওবায়দুল হক নাসির।
তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ,ধর্মীয় সভায় অংশগ্রহণ করা,বাড়ি বাড়ি লিফলেট বিতরণ,দোকানে দোকানে গিয়ে দোকান মালিক,কৃষক,ভিখারি,দিনমুজরদের সাথে চলছে হাত মিলানো ও বুক মিলানো।
সামনের নির্বাচনকে ঘিরে তিনি এই প্রতিবেদকের সাথে একান্ত সাক্ষাৎকারে বলেন,”লক্ষ-কোটি মানুষের ভালোবাসায় বিএনপি টিকে আছে।” তিনি বলেন,১৪,১৮,২০২৪ সালের নির্বাচনে বাড়ি ছেড়ে বাবা-মা আপনজন রেখে পালিয়ে থাকছি, মামলা খেয়েছি,জেল খেটেছি
তবু দলের সাথে বেইমানি করিনি।যারা আমার নেতৃকে জেলে রেখে সংস্কারে গিয়েছে বিভিন্ন সময় নেতা নেত্রীর কথা অমান্য করে নানা অপকর্ম করেছে তাদের থেকে হুুশিয়ার থাকতে বলেন এই নেতা। এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা জনগনের সাথে সু-আচরন করবেন সবসময় জনগনের পাশে থাকবেন।দেশ নেত্রী বেগম খালেদাজিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ধানের শীষে প্রতিকের জন্য ভোট চাওয়ার আহবান জানান তিনি।দিনভর আরাম আয়েশ ছেড়ে বিভিন্ন জায়গায় ভোট প্রার্থনায় এলাকা চৌষে বেড়াচ্ছেন ওবায়দুল হক নাসির।উপজেলার পূর্বাঞ্চলে ঘাটাইল-সাগরদীঘি আঞ্চলিক সড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে দিনব্যাপী বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তার দুপাশে আগাছা ঝোপঝাড় পরিষ্কার করতে দেখা গেছে।নাসির বলেন, আমাদের উচিত সকলে মিলে ভাই ভাই হয়ে, বন্ধু হয়ে একত্রে বসবাস করার পরিবেশ তৈরি করা। আজকে বিভিন্ন জায়গায় আগুন দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। এ জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, জনগণের কাছে যেতে হবে, জনগণের পাশে থাকতে হবে।তিনি বলেন,আমি সাধারণ ঘরের মানুষ।আমি স্বর্ণের চামিচ মূখে নিয়ে জন্মগ্রহণ করিনি।আমি মানুষের কষ্ট বুঝি।আমি ঘাটাইলের সাধারণ মানুষের পাশে থাকতে চাই। জীবনে বিলাশ বহুল জীবন যাপনের ইচ্ছাও আমার নেই। তিনি সব সময় বিএনপি’র নেতাকর্মীদের সাথে থাকতে বেশি পছন্দ করেন। এজন্য তৃর্নমুল বিএনপি,যুবদল,ছাত্রদল,শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীরা আনন্দে ধানের শীষের ভোট প্রার্থনা করছেন।


