নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের যমুনা নদীর উপর অবস্থিত ‘বঙ্গবন্ধু সেতু’ এখন থেকে ‘যমুনা সেতু’ নামে পরিচিত হবে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ বুধবার একটি প্রজ্ঞাপন জারি করে সেতুর নাম পরিবর্তনের ঘোষণা দিয়েছে।
সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন যে, এখন থেকে সেতুর নাম ‘যমুনা সেতু’ হবে।সেতুটির নামকরণ পূর্বে যমুনাসেতু হলেও ক্ষমতায়নের পরিক্রমায় অর্থাৎ
১৯৯৮ সালের ২৩ জুন, বঙ্গবন্ধু সেতু নামে উদ্বোধন করা হয়, এবং এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে নামকরণ করা হয়। সেতুটি টাঙ্গাইল ও সিরাজগঞ্জের মধ্যে সড়ক ও রেলপথের গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করে, যা রাজধানী ঢাকা এবং দেশের পূর্ব-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করেছে।
বৈষম্যবিরোধী ছাত্র-আনন্দলনে গণঅভ্যুত্থানের সময় গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে দেশত্যাগের পর সেতুরটি টাঙ্গাইল পূর্ব ও সিরাজগঞ্জ পশ্চিম দুই প্রান্তের শেখ মুজিবর রহমানের ম্যুরালটি কালো রঙ দিয়ে মুছে দেয় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এর পর, সেতুর নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ বুধবার একটি প্রজ্ঞাপন জারি করে।


