নিজস্ব প্রতিবেদক: স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থ সচিব,মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা,গোপালপুর-ভূঞাপুরের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা খন্দকার আসাদুজ্জামান সাহেবের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী ও তাঁর সহধর্মিণী বেগম কুলসুম জামানের আত্নার জন্য মাগফেরাত কামনায় আলোচনা সভা,দোয়া পাঠ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) বিকেলে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি মন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এম পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর-ভূঞাপুরের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর হাসান ছোট মনির এবং অপরাজিতা হক এম.পি।স্বাগত বক্তব্য রাখেন জনাব খন্দকার মশিউজ্জামান রোমেল,গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু প্রমূখ।উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূঞাপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুক হক মাসুদ।এছাড়া ভূঞাপুর -গোপালপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পূর্বে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ প্রয়াত খন্দকার আসাদুজ্জামান ও ওনার সহধর্মিণী কুলসুল জামানের সমাধি জিয়ারত করেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন হেমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মাহমুদুন নবী রঞ্জু।
উল্লেখ্য, খন্দকার আসাদুজ্জামান টাঙ্গাইল-২ আসন থেকে ১৯৯৬ সালে সপ্তম, ২০০৮ সালের নবম এবং ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৩৫ সালেন ২২ অক্টোবর জন্মগ্রহণ করেন এবং ২০২০ সালের ২৫ এপ্রিল মৃত্যুবরণ করেন।


