নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলের লোকেরপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে বিএনপির চেয়ারপার্সন
গনতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা প্রবাসী শিক্ষা অনুরাগী বিশিষ্ট সমাজসেবক মো: জাহিদুল ইসলাম (জাহিদ) সিইইউ ডাইরেক্টর ইউকে ম্যানেজমেন্ট কলেজ এবং ডাইরেক্টর যুক্তরাজ্য, চেয়ারম্যান ইউকে এমসি গ্লোবাল ঢাকা ।দোয়া মাহফিল পরিচালনা করেন,লোকেরপাড়া মহিলা হাফিজিয়া মাদরাসার পরিচালক ও ভূঞাপুর বিলচাপড়া সবুজ সংঘ দাখিল মাদরাসার
সহকারী শিক্ষক মাওলা আআব্দুল বারি তালুকদার।শুক্রবার(৫ ডিসেম্বর) লোকেরপাড়া খান সুপার মার্কেট বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ৩ নং ওয়ার্ডের সভাপতি মো:বাদশা তালুকদার এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা কেন্দ্রীয় রেলওয়ে শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মো’: সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহীম ভূইয়া, মানবাধিকার বিষয়ক সম্পাদক মো: হাকিম মন্ডল,ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক মো: ফরহাদ হোসেন, উপজেলা বিএনপির সদস্য মো: লূৎফর রহমান তালুকদার ,মো:আব্দুল লতিফ,মোঃআমিনুর রহমান,বিএনপি নেতা কাওসার আহমেদ কায়েস,ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কবির হোসেন আকন্দ,সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, ইউনিয়ন যুবদলের আহবায়ক মো:নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান আলম তালুকদার,আব্দুস সাত্তার তালুকদার, আসিফ ইকবাল, মো: আব্দুল মান্নান তালুকদার, মো: ফজলুর রহমান,শ্রমিকদল সভাপতি লিটন মিয়া,ছাত্রদল নেতা ইয়ামিন হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক লিটন মিয়া প্রমূখ। এ সময় বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য অসংখ্য নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।


