নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে আলহাজ্ব হাফেজ মাওলানা আনিসুর রহমান (রাহি:) কতৃক প্রতিষ্ঠিত মাদরাসা হাফিজিয়া ও মোহাম্মাদিয়ার কওমি শাখার(কিতাব খানা)ঘরের কাজের শুভ উদ্ভোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর)সকালে অনাড়ম্বরপূর্ন পরিবেশে মাদরাসা মোহাম্মাদিয়ার পরিচালক হাফেজ মাওলানা মো: ওবায়দুল্লাহ খানের আমন্ত্রণে উপস্থিত ছিলেন, বিলচাপড়া সবুজ সংঘ দাখিল মাদরাসার সুপার মাওলানা মো: মাজহারুল ইসলাম তালুকদার , সহকারী শিক্ষক, মাওলানা মো: আব্দুল বারি তালুকদার, মো: হারুন অর রশিদ( অব:) পুলিশ ইনেসপেক্টর, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন তালুকদার,মো: মাকসুদুর রহমান, (অব:)সহকারী শিক্ষক মো: লিয়াকত আলী ভূইয়া, মাদরাসা হাফিজিয়া ও মুহাম্মাদিয়ার মুহুতামিম হাফেজ মাওলানা আব্দুল হান্নান, শিক্ষক হাফেজ মাওলানা মো: খাইরুল ইসলাম ,ঘাটাইল উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম ভূইয়া,বিএনপি নেতা মো: কাওসার তালুকদার,ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কবির হোসেন আকন্দ,অবপ্রাপ্ত সার্জেন্ট খন্দকার আল মামুন,৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: বাদশা তালুকদার,ইউনিয়ন যুবদল নেতা মিজানুর রহমান আলম তালুকদার, মো:আব্দুস সাত্তার তালুকদার প্রমূখ ।


