ঘাটাইলের লোকেরপাড়া গরুর গোয়ালে ভয়াবহ আগুন গরু ছাগল পুড়ে ছাই!
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে লোকেরপাড়া গ্রামে মৃত: আবেদালী মুন্সির ছেলে বাবলু তালুকদার এর গরুর গোয়ালে ভয়াবহ আগুনে ৫টি গরু ছাগল পুড়ে ছাই হয়ে গেছে।
আহত হয়েছে মানুষসহ আরো ৫টি গরু।এতে প্রায় ১৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
জানাযায়,সোমবার(১৮ আগষ্ট)ভোরে হঠাৎ আগুনের লেলিহান দেখে বাবলু তালুকদারের ভাই লাবলু তালুকদার ডাক চিৎকার শুরু করে এলাবাসী ও ফায়ার সার্ভিস টিম আসার আগেই মূহুর্তে মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এ সময় ১টি ঘর, ৩টি গরু ও ২টি ছাগল পুড়ে ছাই হয়ে যায়। বাকী গরু গুলোকে রক্ষা করতে গেলে বাবলু তালুকদারের স্ত্রীসহ আরো ৫টি গরু মারাত্মক আহত হয়।এতে প্রায় ১৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুৎ এর সর্ট সার্কিটে আগুন ধরতে পারে।
আপনার মতামত লিখুন :
One response to “ঘাটাইলের লোকেরপাড়া গরুর গোয়ালে ভয়াবহ আগুন গরু ছাগল পুড়ে ছাই!”
Leave a Reply
More News Of This Category



হৃদয় বিদারক ঘটনা