নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে মধ্য লোকেরপাড়া বীরমুক্তিযোদ্ধা মো: তুলা তালুকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) দুপুরে ঢাকা সম্মেলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) বীরমুক্তিযোদ্ধা মো:
তুলা তালুকদার ইন্তেকাল করেন,
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি
রাজিউন) মৃত্যু কালে এক স্ত্রী ২ ছেলে ১মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার ২০ জুলাই লোকেরপাড়া ও এস ফাজিল মাদ্রাসা মাঠে তাকে গার্ড অফ অনার প্রদান করে সাড়ে ১১ টায় জানাযা নামাজ শেষে লোকেরপাড়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।সেখানে সেনাবাহিনীর একটি চৌকশদল ফাঁকা ফায়ার এর মাধ্যমে সম্মান প্রদর্শন করে সমাধিতে ফুলেল তোরা প্রদান করে। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে মরহুমের পরিবার নিকট নগদ অর্থ প্রদান করা হয়।বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বীরমুক্তিযোদ্ধা তুলা তালুকদারের পরিবার সকলের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি ১৯৭২ সালে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারী কোরে যোগদান করেন এবং ১৯৮৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীর থেকে অবসর গ্রহন করেন।


