ৃ
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা লোকেরপাড়া আলহাজ্ব ফজর উদ্দিন তালুকদার মহিলা হাফিজিয়া ও নুরানি মাদরাসার হেফজ সমাপ্তকারি ছাত্রীদের সনদ প্রদান উপলক্ষে এয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) বাদ আসর হইতে মাদরাসা প্রাঙ্গনে এ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। মাদরাসা মুহাম্মদিয়া ও ফাফিজিয়ার পরিচালক আলহাজ্ব হাফেজ মাওলানা ওবায়দুল্লাহর সভাপতিত্বে ওয়াজিনে কেরাম ছিলেন ঢাকা যাত্রা বাড়ি মাদরাসা মুহাম্মদিয়া হাফিজিয়ার সিনিয়র মুদাররিস আব্দুল মমিন বিন আব্দুল খালিক।

আরো ওয়াজ করেন জামালপুর ইকবালপুর কেন্দ্রীয় মসজিদের খতিব শায়খ মো.হাফেজ আমির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা সাদাত কোম্পানি লিমিটেড এর এম ডি ব্যারিষ্টার আনোয়ার সাদাত( রানা) প্রধান অতিথির বক্তব্য শেষে প্রতিষ্ঠানটির পরিচালক বিল চাপড়াই সবুজ সংঘ দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল বারি তালুকদার মাদরাসার বাৎসরিক আয় ব্যায়ে হিসাব পড়ে শুনান।এ বছর ২ জন হাফেজাকে সনদ প্রদান করে মাদরাসা কতৃপক্ষ ।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মাকসুদুর রহমান মুক্তা,মো.জয়নাল আবেদীন তালুকদার , মো.আনোয়ার হোসেন ভুঁইয়া, মো.লিয়াকত আলী ভূইয়া, এ্যাডভোকেট বেলায়েত হোসেন খান, আলহাজ্ব রফিকুল ইসলাম তালুকদার, শহিদুল ইসলাম তারা,অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিলচাপড়া সবুজ সংঘ দাখিল মাদরাসার সুপার মো.মাজহারুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ইব্রাহীম ভূইয়া, আব্দুল হাকিম (ভুট্টো)প্রমূখ।এ সময় গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ ছাড়াও ওয়াজ মাহফিলে এলাকার অসংখ্য লোকজন আসেন।


