শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ
/ ৫০ Time View
Update : রবিবার, ৩ নভেম্বর, ২০১৯, ১২:২৯ অপরাহ্ন

ঘাটাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে লায়ন্স ক্লাব অব ঢাকা ইনফিনিটি এর উদ্যোগে অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে । গত শনিবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার দড়ি চৈথট গ্রামে রান ডেভলপমেন্ট আব্দুল আজিজ সরকার অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.কে. এম. মেহেদী হাসান রাজুর পরিচানলায় অনুষ্ঠানে সভাপতিত্ব অধ্যাপক মো. মতিউর রহমান খান। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, লায়ন্স ক্লাব অব ঢাকা ইনফিনিটির অ্যাডমিনিস্ট্রেটর লায়ন মিজানুর রহমান মিজান, মেম্বারশিপ চেয়ারপারসন জাহিদুল ইসলাম খান, ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোঃ মেহেদী হাসান, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুল হক, ক্লাব সেক্রেটারি লায়ন ফারাহ হাসান, ক্লাব সদস্য লায়ন মোহাম্মদ আব্দুল জব্বার। এসময় আরো উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম,আ: বাছেদ,মুজিবুর রহমান,ইউপি সদস্য মো .দেলোয়ার হোসেন লেবু,প্রতিষ্ঠাতা সভাপতি আ:আজিজ সরকার প্রমুখ। আলোচনা শেষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপরকরন হিসেবে ব্যাগ, পানির পট, টিফিন বক্স, চেয়ার এবং প্রজেক্টর বিতরণ করা হয়। উল্লেখ্যযে,লায়ন্স ক্লাব অব ঢাকা ইনফিনিট বিগত কয়েক বছর ধরে প্রতিবন্ধীদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। এইসব প্রতিবন্ধী শিশুরা আমাদের মনের সহানুভূতির বোধ, সহমর্মিতার বোধ জাগিয়ে তুলে। একজন আরেকজন পাশে দাড়াবার মহৎগুন অর্জণে প্রভাবকের ভূমিকা পালন করে, গড়ে তুলে সামাজিক মিথস্ত্রিয়ার ভিত্তি। পারবারিক সহযোগিতা মানুষদের নিয়ে গড়ে উঠে প্রকৃত কল্যাণকামী সমাজের ধারণা। কোমলমতি এই সব প্রতিবন্ধী শিশুদের সমাজ গঠন ও এর গুনগত পরিবর্তন সাধনে এই ভূমিকা আমাদের নিয়ে যাবে এক নতুন প্রাগ্রসর সমাজের দিকে। লায়ন্স ক্লাব অব ঢাকা ইনফিনিট এইসহ প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে থাকেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page