শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে আবারো নির্বাচন পরবর্তী সহিংসতায় বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগ
/ ২১২ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ২:২২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে আবারো নির্বাচন পরবর্তী সহিংসতায় বিজয়ী বিদ্রোহী প্রার্থী মোটরসাইকেল এর সমর্থকরা ৫নং আনেহলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সোহেল তালুকদারের বাড়িতে অগ্নি সংযোগ করেছে । জানাযায় আওয়ামী সন্ত্রাসীদের সাথে নিয়ে রবিবার (১৫ফেব্রুয়ারি) ভোরে ঘরের দরজায় লাঠিপিটা করে এবং সোহেলকে ডেকে প্রাণনাশের হুমকি দেয় এ সময় কেও ঘর থেকে বের না হলে পাশের ঘরে আগুন দিয়ে চলে যায় তারা। আওয়ামীলীগের দোসরদের নিয়ে এ অগ্নি সংযোগ করেছেন বলে প্রতিবেশিরা এমন তথ্য জানায়। আজ ভোর ৪ টা৩০ মিনিটে উক্ত আগুনের অগ্নি শেখা ও লাঠিপিটার আত্বচিৎকার শুনে প্রতিবেশিরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আনেহলা ইউনিয়ন বিএনপির সাধারন সমর্থকগনের সাথে কথা হলে তারা বলেন, আমাদের অপরাধ আমরা ধানের শীষ প্রতীকের প্রার্থী নাসির ভাইয়ের পক্ষে একনিষ্ঠভাবে নির্বাচন করেছি। নির্বাচনে জয়-পরাজয় থাকবেই, কিন্তু বিজয়ী  হয়ে ফ্যাসিবাদদের সাথে নিয়ে ক্ষমতার দাপটে এভাবে ঘরবাড়িতে আগুন দিয়েছে। আমরা এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।এব্যাপারে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার বলেন,থানায় সুনির্দিষ্ট অভিযোগ দিলে প্রয়োজনীয়  ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page