মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ঘাটাইলে ইনফ্রান্ট কিন্ডার গার্টেন স্কুলের উদ্বোধন
/ ৭৭ Time View
Update : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯, ১০:৫৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের ঘাটাইলে সর্বাধুনিক প্রযুক্তি ও গুণগত শিক্ষার সুবিধা নিয়ে প্রতিষ্ঠিত ইনফ্রান্ট কিন্ডার গার্টেন স্কুল (আই কে এস) পরিবারের পথ চলা শুরু। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে ঘাটাইল সাগরদিঘী স্কুল প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে ফিতা কেটে স্কুলটির উদ্বোধন করেন চর্যাপদ গবেষক, প্রাবন্ধিক, সুরকার, গীতিকার ও অধ্যক্ষ আলীম মাহমুদ। 


স্কুল পরিচালনা কমিটির সভাপতি এবং সাগরদিঘী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক, সাগরদিঘী ইউনিয়নের চেয়ারম্যান হেকমত সিকদার, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মো. মাইনুল ইসলাম, ঘাটাইল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম আ. লতিফ। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘শিশুদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কোন অবস্থায় শিক্ষা যেন ব্যবসায় পরিণত না হয়।’

স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক স্কুল পরিচালনায় এলাকার সকলের সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page