শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে পোড়াবাড়ী-গারোবাজার সড়কের বাঁকগুলো মরণফাঁদ
/ ৪৮ Time View
Update : শনিবার, ১২ অক্টোবর, ২০১৯, ৪:০১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে পোড়াবাড়ী-গারোবাজার সড়কে অন্তত ৯৫টি বাঁকগুলো মরণফাঁদে পরিণত হয়েছে। অধিকাংশ স্থানেই বাঁকগুলোতে নির্দেশনামূলক কোনো সাইনবোর্ড না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘোনারদেউলী, আঙ্গারখোলা, খাগড়াটা, চৈথট্র, রসুলপুর, মোমিনপুর, ছনখোলা, মানিকপুর মোড়গুলো বেশি বিপজ্জনক।

উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, ২০১৫ সালের জুলাই মাসে সড়কটির নির্মাণকাজ শুরু হয়। পরের বছরের শেষ দিকে যান চলাচলের জন্য সড়কটি খুলে দেওয়া হয়। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের সেকেন্ড রুরাল ট্রান্সপোর্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্টের (আরটিআইপি-২) আওতায় ২৪ কোটি টাকা ব্যয়ে ২০ কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মিত হয়। এতে আর্থিক সহায়তা দেয় বিশ্বব্যাংক ও ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ)।

স্থানীয় সূত্র জানায়, গত ২৯ সেপ্টেম্বর সড়কটির মানিকপুর মোড়ে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সবজি ব্যবসায়ী জামাল উদ্দিন নিহত হন। এর আগে ১৩ আগস্ট ছনখোলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এর আরোহী আশরাফ আলী মারা যান। একই ঘটনায় আহত হয় দুজন। ৫ আগস্ট গারোবাজারে মালবাহী ট্রাকের চাপায় রিকশা ভ্যানের যাত্রী কামাল মিয়া নিহত ও পাঁচজন আহত হয়।

স্কুলশিক্ষক সাজ্জাদ রহমান বলেন, ‘সড়কটি নির্মাণের সময় কর্তৃপক্ষ (বাঁক থাকার) বিষয়টির দিকে নজর দেয়নি।’

এ বিষয়ে উপজেলা উপসহকারী প্রকৌশলী মো. আশরাফ আলী বলেন, ‘সড়কটি নির্মাণের সময় জমি অধিগ্রহণের জন্য কোনো বরাদ্দ ছিল না। তাই পুরনো আঁকাবাঁকা মাটির রাস্তার ওপর দিয়ে সড়কটি নির্মাণ করতে হয়েছে। এ জন্যই সড়কে বাঁক সৃষ্টি হয়েছে। জমি অধিগ্রহণের ব্যবস্থা থাকলে সড়কটি সোজা হতো, এর দৈর্ঘ্যও কমে যেত। যেসব জায়গায় বাঁক নির্দেশক সাইনবোর্ড নেই সেখানে দ্রুত সাইনবোর্ড দেওয়ার ব্যবস্থা করা হবে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page