মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ঘাটাইলে প্রাক-নির্বাচনী পরীক্ষা দিতে পারেনি ৬৭ জন শিক্ষার্থী!
/ ৬১ Time View
Update : শুক্রবার, ৩ জুন, ২০২২, ৯:৩৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ৬৭ জন শিক্ষার্থী প্রাক-নির্বাচনী পরীক্ষা দিতে পারেনি। শিক্ষার্থীদের দাবি, অতিরিক্ত ফি ও সেশন চার্জ না দেওয়ায় কর্তৃপক্ষ তাদের পরীক্ষা দিতে দেয়নি।

বৃহস্পতিবার (০২ জুন) পরীক্ষা শুরুর প্রাক্কালে এ ঘটনা ঘটে।বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা জানায়, উপজেলার সাগরদিঘী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ১১৫ শিক্ষার্থী রয়েছে। বৃহস্পতিবার (০২ জুন) সকালে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তবে ১১৫ শিক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিয়েছে মাত্র ৪৮ জন। বেতন ও সেশন চার্জ না দেওয়ায় বাকি ৬৭ জনকে শিক্ষার্থীকে পরীক্ষা দিতে দেয়নি বিদ্যালয় কর্তৃপক্ষ।  যারা পরীক্ষায় অংশ নিতে পারেনি তাদের মধ্যে নাজমুল হোসেন, রাকিব, সোহান, ইমরান জানায়, নিয়মবহির্ভূতভাবে শিক্ষার্থীদের কাছ থেকে বেতন নেওয়া হচ্ছে। অর্থাভাবে আমরা টাকা পরিশোধ করতে পারিনি। প্রধান শিক্ষক মহোদয়কে আমরা পরীক্ষা দেওয়ার অনুমতি দিতে অনুরোধ করতে গিয়েছিলাম। স্যার আমাদের বকাঝকা দিয়ে বিদ্যালয় থেকে বের করে দিয়ে মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।পরে পরীক্ষা বঞ্চিত ক্ষুব্ধ শিক্ষার্থীরা সাগরদিঘী বাজারের চৌরাস্তা এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এক ঘণ্টার বেশি চলে তাদের বিক্ষোভ। খবর পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির তাদের শান্ত করে স্কুলে ফেরত পাঠান।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রহমত উল্লাহ বলেন, ‘বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ফি নেওয়া হচ্ছে। টাকা পরিশোধ না করলে কোনো শিক্ষার্থীকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। ‘

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমি অবগত নই। তবে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেওয়া দুঃখজনক। কোনো অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ‘

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page