শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে বনের ভেতর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
/ ৪২ Time View
Update : সোমবার, ১ মে, ২০২৩, ৮:০১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে বনের ভেতর থেকে সাকেদ আলী (৮০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ঘাটাইল থানা পুলিশ।

সোমবার (১লা মে) বিকেলে উপজেলার দেওপাড়া ইউনিয়নের কোঁচপাড়া জাঙ্গাইলাচালা এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম সরকার। পুলিশ ও নিহতের পরিবার জানায়, উপজেলার দেওপাড়া ইউনিয়নের সাকেদ আলীর বাড়ি উপজেলার দেওপাড়া ইউনিয়নের হরিনাচালা গ্রামে। তার বাবার নাম মৃত মফিজ উদ্দিন। রবিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন সাকেদ আলী। সোমবার সকালে পায়ে হাঁটা পথ ধরে যাতায়াত করার সময় এলাকাবাসী উপজেলার দেওপাড়া ইউনিয়নে বনের ভেতরে কোঁচপাড়া জাঙ্গাইলাচালা নামক স্থানে ওই বৃদ্ধকে অচেতন অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে বিকাল তিনটার দিকে তার লাশ উদ্ধার করা হয। ঘাটাইল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম সরকার জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।আইনি প্রক্রিয়া শেষে স্বজনের কাছে লাশ হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page