সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ঘাটাইলে বন বিভাগের জমি দখল করে অবৈধ স্থাপনা গ্রেপ্তার-২
/ ১৫৫ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

ঘাটাইল থেকে:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ধলাপাড়া রেঞ্জের ঝড়কা বিট এলাকার কুমারপাড়ায় বন বিভাগের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের সময় দুই জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে বন বিভাগ। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে ধলাপাড়া রেঞ্জ কতৃপক্ষ জানতে পারে যে, কুমারপাড়া এলাকায় বনের জায়গা জবরদখল করে একটি অসাধু চক্র অবৈধভাবে স্থায়ী স্থাপনা নির্মাণের কাজ চালাচ্ছে। সংবাদ পাওয়ামাত্রই ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা সাব্বির হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বনের জমিতে বেআইনিভাবে স্থাপনা নির্মাণের সময় জবরদখলকারী দুইজনকে হাতেনাতে আটক করে বন বিভাগ।
ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা সাব্বির হোসেন জানান, বনের জমি রক্ষায় আমরা সর্বদা সজাগ। সরকারি জায়গা জবরদখল করার কোনো সুযোগ নেই। অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। বন আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page