শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে প্রবাসী মোশারফ খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
/ ৪৬ Time View
Update : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯, ৯:৫১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে প্রবাসী মোশারফ মিয়ার খুনিদের অনতিবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। উপজেলার ৭নং দিগড় ইউনিয়নের মাইধারচালা এলাকাবাসীর উদ্যোগে আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খান।

মোশারফ হত্যা মামলার প্রধান আসামী আকতার মুন্সী আটক না হওয়ায় এখনও সন্ধান মিলেনি ঘাটাইলের মাইধারচালা নয়াবাড়ি গ্রামের প্রবাসী মোশারফ হোসেনের (২৫) লাশের। মোশারফকে কালিহাতী উপজেলার বীরবাসিন্দা গ্রামের গজারিয়া বিলে নিয়ে নাছিমা এবং তার ভাই মাদরাসা শিক্ষক আকতার মিলে হাত-পা বেধে বিলের পানিতে চুবিয়ে খুন করে। এ হত্যায় জড়িত থাকার অভিযোগে কালিহাতীর বীরবাসিন্দা গ্রামের সৌদী প্রবাসী ইসমাঈল হোসেনের স্ত্রী নাছিমা (৩৫) কে ১৬ আগস্ট আটক করে ১৭ই আগস্ট (শনিবার) টাঙ্গাইলে আদালতে প্রেরণ করে কালিহাতী থানা পুলিশ। আটক হওয়া নাছিমার স্বীকারোক্তি ও তথ্যে গত ৪ আগষ্ট কদমতলী গরুর হাট হতে ফেরার পর মোশারফকে খুন করে তাঁর লাশ বস্তায় ভরে খুঁটির সাথে বেঁধে বিলের পানিতে ডুবিয়ে দেয়। গত ২৪ ও ২৫ আগস্ট কয়েক দফায় পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবরী দল এবং এলাকার সাধারন মানুষ অনুসন্ধান চালালেও লাশের কোন সন্ধান আজও পায়নি। পুলিশ বলছে হত্যার পরিকল্পনাকারী এবং লাশ গুমের প্রধান হোতা খুঁজে না পাওয়ায় মোশারফের লাশের সন্ধান পেতে বিলম্ব হচ্ছে।উপজেলার মাইধারচালা বাজার এলাকায় আয়োজিত এই মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন দিগড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, দিঘলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে অংশ নেয় শিক্ষার্থী ও এলাকাবাসী। এসময় বক্তারা আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কালিহাতী থানার এসআই নাসির উদ্দিন বলেন, পরকিয়া ও পাওনা টাকা চাইতে গিয়ে মোশারফ খুন হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে গৃহবধূ নাছিমা ও তার ভাবী সোনিয়াকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। তারা আদালতে হত্যার সাথে জড়িত থাকার দায় স্বীকার করেছে।

মামলার বাদী ও নিহতের ছোট ভাই সজীব জানান পাওনা টাকা চাওয়ায় কারনে আমার ভাইকে নির্মমভাবে খুন করা হয়েছে। আমি আমার ভাইয়ের লাশ উদ্ধারে পুলিশ প্রশাসনসহ সকলের সহযোগিতা চাই।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page