নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে দেওলাবাড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি)দুপুরে পাকুটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবাল,ঘাটাইল উপজেলা বিএনপির সভাপতি মো: সিরাজুল হক ছানা,সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল,উপজেলা বিএনপির সহ-সভাপতি মো:রফিকুল ইসলাম রনো,যুগ্ম-সাধারন সম্পাদক আনোয়ার আজিম রানা,সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল হেলাল বিশ্ববাসী,যুবদলের সদস্য সচিব মাহবুব হাসান সৌরভ, পৌর যুবদল সভাপতি সাদিক মাহমুদ টিটু,সাধারণ সম্পাদক শাহেদ পারভেজ,ছাত্রদল নেতা জাহাঙ্গীর প্রমূখ। এ সময় বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন ।


