নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার (৩০ মে) সকালে ঘাটাইল উপজেলার পৌরসভা,লোকেরপাড়া ইউনিয়ন, আনেহলা ইউনিয়ন,দিগড় ইউনিয়ন, দিঘলকান্দি ইউনিয়ন, জামুরিয়া ইউনিয়ন, দেউলাবাড়ি ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভা ও খাবার বিতরণ করা হয় ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. এস এম ওবায়দুল হক নাসির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল হক ছানা, ঘাটাইল থানা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব বিল্লাল হোসেন, ঘাটাইল পৌর বিএনপি’র আহবায়ক আব্দুল বাছেদ মাষ্টার, ঘাটাইল থানা যুবদলের সদস্য সচিব মাহবুব হাসান সৌরভ, ঘাটাইল থানা ছাত্রদলের আহবায়ক রনি, বিএনপি নেতা তালুকদার মাহাবুব সাঈদসহ লোকেরপাড়ার ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


