নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৭ এপ্রিল) বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডঃ এসএম ওবায়দুল হক নাসির। এসময় আরও উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক সানা, সাধারন সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন, পৌর বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাসেত করিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলানল,সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আবু বকর সিদ্দিক প্রমূখ। এছাড়া যুবদল,ছাত্রদল,শ্রমিকদল,স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


