শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে সিঁধ কেটে অটোরিকশা চালককে গলাকেটে হত্যা
/ ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩, ১০:৩৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে বসতঘরের সিঁধ কেটে আলম মিয়া (৪৮) নামে এক অটোরিকশার চালককে গলা কেটে খুন করেছে চোরচক্রের সদস্যরা।

বুধবার (১২ জুলাই) রাতে উপজেলার ছুনুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৩ জুলাই) ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। আলম মিয়া ছুনুটিয়া গ্রামের মৃত মোহাম্মদ আলী মাস্টারের ছেলে। পরিবার ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা আলমের ঘরে সিঁধ কাটা দেখতে পায়। এ সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় স্থানীয়রা আলমকে ডাকাডাকি করে। কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে সংবাদ দেওয়া হয়। পরে পুলিশ এসে আলমের গলা কাটা মরদেহ উদ্ধার করেন। ওসি মোহাম্মদ লোকমান হোসেন জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি আরও জানান, বুধবার রাতের কোনো এক সময় চোর চক্র আলমের ঘরে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। এরপর চুরি করার সময় হয়তো আলম ওই চোরদের চিনে ফেলায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page