ঘাটাইলে হামদর্দের ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

লোকাল নিউজ ডেস্ক :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল বৃহস্প্রতিবার টাঙ্গাইলের ঘাটাইল হামদর্দ শাখার উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রায় শতাধিক অসহায় দুস্থ্য ও গরীব রোগীদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও বিনা মূল্যে ঔষধ প্রদান করা হয়। এ সময় ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম ,সহ সভাপতি খান মোঃ ফজলুর রহমান সাধারণ সম্পাদক মোঃ নূরুজ্জামান মিঞা , যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ , দপ্তর সম্পাদক এবিএম আতিকুর রহমান, হামদর্দ ঘাটাইল শাখার ভারপ্রাপ্ত শাখা ব্যবস্থাপক মহব্বত হোসেন, চিকিৎসক হাকীম মোঃ মাসুদুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


