শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইল উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রফিকুল ইসলাম
/ ৪৯ Time View
Update : রবিবার, ৭ জুলাই, ২০১৯, ৩:৫৬ অপরাহ্ন


আব্দুল লতিফ,ঘাটাইল প্রতিনিধি ঃ
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এ ঘাটাইল উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন সাধুটি নজিব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ রফিকুল ইসলাম। তিনি ২০০০ সালে সহকারী শিক্ষক হিসেবে গোপালপুর সূতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। ২০১৩ সালে তিনি সাধুটি নজিব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকেই শিক্ষার গুণগতমান বৃদ্ধি পেয়েছে। ২০১৮ সালে অত্র প্রতিষ্টানটি উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়। এ ছাড়া সহপাঠক্রমিক ক্ষেত্রেও প্রতিষ্টানটি সুনামের স্বাক্ষর রেখে চলছে।

আর এ জন্য ২০১৯ এ ঘাটাইল উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন সাধুটি নজিব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ রফিকুল ইসলাম।গত ( ৪ জুলাই) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে তার হাতে সম্মাননাক্রেস্ট তুলে দেন ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু। এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নূরুন নাহার।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page