নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইল থানাধীন ঝড়কা এলাকায় সংঘটিত একটি ছিনতাই ও অপহরণের ঘটনায় একটি ইজিবাইক উদ্ধার, ০২জন আসামি গ্রেফতাকে করেছে ঘাটাইল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, বুধবার (২৯ এপ্রিল) ভোর আনুমানিক ০৫:৪০ ঘটিকায় ভিকটিম একজন ইজিবাইক চালক যাত্রী পরিবহনের উদ্দেশ্যে বের হলে যাত্রীবেশী ০২ (দুই) জন দুর্বৃত্ত তার ইজিবাইকে উঠে। পরবর্তীতে পূর্বপরিকল্পনা অনুযায়ী ঝড়কা এলাকা পার হয়ে নির্জন স্থানে পৌঁছালে একটি প্রাইভেটকারযোগে আরও ০২ (দুই) জন যোগ দিয়ে মোট ০৪ (চার) জনে মিলে তাকে জোরপূর্বক অপহরণ করে, মারধর করে। এসময় তার ব্যবহৃত ইজিবাইক, নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তকারীরা। পরবর্তীতে ভিকটিমকে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করিয়ে কালিহাতী থানা এলাকায় একটি ব্রিজের নিকট ফেলে রেখে পালিয়ে যায় তারা।এবিষয়ে ভিকটিম একটি মামলা দায়ের করে সেমতে
মামলা দায়েরের পর টাঙ্গাইল জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়ের দিকনির্দেশনায় এবং গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব ফৌজিয়া হাবিব খান মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে, অফিসার ইনচার্জ, ঘাটাইল থানা জনাব মোঃ মোকছেদুর রহমান এর নেতৃত্বে একটি চৌকস টিম গঠন করা হয়। উক্ত টিমে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ নাজিম উদ্দিন, এএসআই সুমন কুমার সরকারসহ অন্যান্য পুলিশ সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
ঘটনার পরপরই গঠিত টিমটি তথ্য-উপাত্ত সংগ্রহ ও গোয়েন্দা নজরদারি জোরদার করে অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর জেলার সদর থানাধীন দড়িপাড়া বাইপাস এলাকায় অভিযান চালিয়ে আসামি ১। লিটন আহমেদ (২৫) ও ২। মোঃ মেহেদী হাসান (২৪) কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেখানো মতে একটি অটো শো-রুম হতে ভিকটিমের ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করা হয় এবং আইনগত প্রক্রিয়ায় জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সততা স্বীকার করলেও অন্যান্য পলাতক আসামিদের বিষয়ে তথ্য গোপন করার চেষ্টা করছে। বাকি আসামিদের গ্রেফতার এবং ঘটনার মূল পরিকল্পনাকারীকে শনাক্তকরণের লক্ষ্যে পুলিশের একাধিক টিম কাজ করছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণপূর্বক ০৭ (সাত) দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয়েছে। থানা পুলিশ আরো জানান, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।


