লোকাল নিউজ ডেস্ক ঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া আলহাজ্ব রআনিসুর রহমান খান মাদরাসা হাফিজিয়া ও মুহাম্মাদিয়ার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় প্রতিষ্ঠান হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

আলহাজ্ব আবুল খায়ের তালুকদার এর সভাপতিত্বে প্রতিষ্ঠানটির পরিচালক আলহাজ্ব হাফেজ মাওলানা ওবায়দুল্লাহর পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ছাত্রদের উদ্দেশ্যে উপদেশমুলক বক্তব্য রাখেন
অবসরপ্রাপ্ত পূলিশ পরিদর্শক আলহাজ্ব হারুন অর রশিদ খান,ভূঞাপুর বিলচাপড়া সবুজ সংঘ দাখিল মাদসার সুপার মাওলানা মাজহারুল ইসলাম, সহকারী শিক্ষক মাওলানা আব্দুল বারি তালুকদার, আলহাজ্ব আনিসুর রহমান খান মাদরাসা হাফিজিয়া মুহাম্মাদিয়ার মুহতামিম হাফেজ মাওলানা আআব্দুল হান্নান,ভূঞাপুর ফাযিল মাদসার সহকারী শিক্ষক মাওলানা ফজলুর রহমান তালুকদার বিদুৎ, সাংবাদিক ইব্রাহীম ভূইয়া প্রমূখ।এছাড়াও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ,অভিভাবক অসংখ্য ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।



