শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
চালককে মারধর, প্রতিবাদে চার ঘন্টা সড়ক অবরোধ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
/ ৫৩ Time View
Update : শনিবার, ১০ নভেম্বর, ২০১৮, ৮:২৭ অপরাহ্ন

আঃ রশিদ তালুকদার:
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে পুলিশকে চাঁদা না দেয়ায় বকুল নামের এক ট্রাক চালককে নির্মম আঘাত করা হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর ক্ষুব্ধ ট্রাক ও বাস শ্রমিকরা সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত চার ঘন্টা সেতু সড়ক অবরোধ করে রাখে। শনিবার সকাল সাড়ে ৫টার দিকে মূলত এ ঘটনার সূত্রপাত হয়। সেতুর উভয় পাড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শ্রমিক সংগঠনের নেতারা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ওই পুলিশ সদস্যের সাময়িক বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাসে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। সকাল ১০টার দিকে যান চলাচল শুরু হলেও দীর্ঘ গাড়ীর সারির কারনে ধীরগতিতে চলছে যানবাহন।

সরেজমিনে জানা যায়, বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে থানার এসআই নুরে আলমের নেতৃত্বে ভোর সাড়ে ৫টার দিকে একদল পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলো। এ সময় নুরে আলম বকুল নামের এক ট্রাক চালকের কাছে ৫০০ টাকা চাঁদা দাবী করে। কিন্তু সে তা দিতে অস্বীকার করায় এসআই নুরে আলম তাকে নির্মমভাবে আঘাত করে। এতে তার চোখের নীচে ফেটে রক্তক্ষরণ হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর ক্ষুব্ধ ট্রাক ও বাস শ্রমিকরা সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত চার ঘন্টা সেতু সড়ক অবরোধ করে রাখে। শনিবার সকাল সাড়ে ৫টার দিকে মূলত এ ঘটনার সূত্রপাত হয়। সেতুর উভয় পাড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শরীফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান মিঞা, কালিহাতী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান মনিসহ অন্যান্য কর্মকর্তা ও টাঙ্গাইল জেলা শ্রমীক সংগঠনের সাধারন সম্পাদক বালা মিঞাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শ্রমিক সংগঠনের নেতারা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ওই পুলিশ সদস্যের সাময়িক বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাসে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। সকাল ১০টার দিকে যান চলাচল শুরু হলেও দীর্ঘ গাড়ীর সারির কারনে ধীরগতিতে চলছে যানবাহন।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান মিঞা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই পুলিশ সদস্যকে তাৎক্ষণিক সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে চুড়ান্ত ভাবে বরখাস্ত করা হবে। ওই ট্রাক চালকের চিকিৎসার ব্যায়ভার বহন করার ঘোষণা দিয়ে তিনি আরো বলেন টাঙ্গাইল জেলার সীমানায় কোন পুলিশ সদস্য আর কখনোই চাঁদাবাজীর নামে হয়রানী করবেনা। এরপরেও যদি কোন সদস্য এমন ঘটনা ঘটায় তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page