শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইলের ভূঞাপুরে আইনশৃঙ্খলার অবনতি দুইঘন্টার ব্যবধানে চার বাড়িতে চুরি
/ ৩৯ Time View
Update : সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯, ৯:৩৭ অপরাহ্ন

 

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে দিনে-দুপুরে চার বাসাবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে উপজেলা আনসার-ভিডিবি কর্মকর্তার বাসাসহ আরো তিনটি বাসায় চুরির এই ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মিটিং চলাকালে দুপুর সাড়ে ১২টার দিকে খবর আসে উপজেলা আনসার-ভিডিবির কর্মকর্তা সাজেদা আক্তার শান্তির বাসায় তালা ভেঙে ৫ ভরি সোনার গহনা ও নগদ ৩৫হাজার টাকা, উপজেলা সমবায় অফিসের অফিস সহকারি জয়নব খাতুনের বাসা থেকে নগদ ৪হাজার টাকা, ইবরাহীম খাঁ সরকারি কলেজ সংলগ্ন শফিকুল ইসলামের বাসার দ্বিতীয়তলার দুই ভাড়াটিয়া প্রকৌশলী রবিনের রুম থেকে ১ ভরি সোনার গহনা ও পাশের ফ্ল্যাটের বাসিন্দা প্রকৌশলী মুক্তার আলীর বাসার তালা ভেঙে নগদ ৩ হাজার টাকা চুরি করে নিয়ে যায় চোর চক্র। আর এই চারটি চুরির ঘটনা ঘটে দুইঘন্টার ব্যবধানে। চুরির ঘটনার খবর পেয়েই উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মিটিং দ্রুত শেষ করে ওই সব বাসা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ। এছাড়া গত শনিবার (১৯ জানুয়ারি) রাতে পৌর এলাকার ফসলান্দি গ্রামে বিশিষ্ট ব্যবসায়ী নওশের খানের বাড়িতেও চুরির ঘটনা ঘটে।

অন্যদিকে গত ৬ জানুয়ারি ভূঞাপুর প্রেসক্লাবের সহসভাপতি আতোয়ার রহমানের বাসায় দুপুর ১২টার দিকে একই কায়দায় চুরির ঘটনা ঘটে। এসময় ৭ ভরি সোনার গহনা ও নগদ ২৯ হাজার টাকা চুরি করে চোর চক্র।এব্যাপারে থানায় মামলা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

এদিকে উপজেলায় ধারাবাহিকভাবে চুরির ঘটনায় আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটলেও অজ্ঞাত কারনে পুলিশ চুরির সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি । ফলে দিন দিন চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় এলাকার সাধারন মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।

এবিষয়ে থানা অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, চুরির ঘটনার বিষয়টি শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, ওসি তদন্তসহ আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। খুব শীগ্রই দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page