সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
টাঙ্গাইলে মহান বিজয় দিবস উদযাপিত
/ ১০০ Time View
Update : সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮, ৯:০০ পূর্বাহ্ন

আঃ রশিদ তালুকদার : টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, তোপধ্বনি ও শহীদদের প্রতি শ্রদ্ধা অর্পণ, শোভাযাত্রা, আলোচনা সভা, কুচকাওয়াজ, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, খেলাধূলা, কবিতাবৃত্তি, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ইত্যাদি।

এ উপলক্ষে ১৬ ডিসেম্বর রোববার সূর্যোদয়ের সাথে সাথে শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাতীয় পতাকা উত্তোলন করে বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধন করেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। পরে শহীদদের স্মরণে ৩১বার তোপধ্বনি, শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত ও গীতা পাঠ করা হয়।

এরপর একে একে মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, জাকের পার্টি, জননেত্রী শেখ হাসিনা পরিষদ, টাঙ্গাইল প্রেসক্লাব, সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক, স্কুল-কলেজ ও পেশাজীবীসহ বিভিন্ন সংগঠন এবং সর্বস্তরের জনতা শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে। এ ছাড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেসকাল ৮ টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে টাঙ্গাইল স্টেডিয়ামে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রসার শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনোয়ারা বেগম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খান, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতা ও কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়।

এদিকে টাঙ্গাইল জেলার মধুপুর,ধনবাড়ী, গোপালপুর, ভূঞাপুর, ঘাটাইল, কালিহাতী, সখিপুর, মির্জাপুর, দেলদুয়ার, নাগরপুর ও বাসাইল এসকল উপজেলায় যথাযথ মর্যদায় মহান স্বাধীনতা দিবস উপজেলা প্রসাশনের আয়োজনে পালিত হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page