শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও শেষ হয়নি-আব্দুস সালাম পিন্টু
/ ১৫৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১০:০৪ অপরাহ্ন

নিজস্ব  প্রতিনিধি  : বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু বলেছেন, অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়ে বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছেন। তবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও শেষ হয়নি।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে স্থানীয় বাসস্ট্যান্ড চত্বরেযুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সালাম পিন্টু বলেন, ষড়যন্ত্র করে তারা ১৫টি বছর মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছিল, গণতন্ত্র ধ্বংস করেছিল, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অন্যের কাছে বিক্রি করে দেওয়ার চেষ্টাও করেছিল। সেই ষড়যন্ত্র আজও রয়েছে।
তিনি আরোহ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করার চেষ্টা করা হয়েছিল। বেগম খালেদা জিয়াকে শুধু গ্রেপ্তারই করা হয়নি, তার ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে। তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয়নি। এতো কিছুর পরও তিনি আমাদের ছেড়ে যাননি।
কারা নির্যাতিত এই নেতা বলেন, আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের বিরুদ্ধেও ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার একমাত্র প্রদীপ বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই দলের বিরুদ্ধেও ষড়যন্ত্র হচ্ছে। যে কোন মূল্যের বিনিময়ে আগামী নির্বাচন ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে সালাম পিন্টু বলেন, আপনারা যে নির্যাতন বহু সহ্য করেছেন এই বাংলাদেশের জন্য। বাংলাদেশের জনগণের জন্য। আমাদের উচিত সকলে মিলে ভাই ভাই হয়ে, বন্ধু  হয়ে একত্রে বসবাস করার পরিবেশ তৈরি করা। আজকে বিভিন্ন জায়গায় আগুন দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। এ জন্য আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে, জনগণের কাছে যেতে হবে, জনগণের পাশে থাকতে হবে।অনুষ্ঠানে উপজেলা যুবদলের
আহ্বায়ক খন্দকার জুলহাস আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াসসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page