শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা
/ ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ৭:২৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা গ্রুপের চেয়ারম্যান, দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল ১১ টায় যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ভূঞাপুর প্রেসক্লাবে এই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ভূঞাপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতিব নাজিম সিদ্দিকী।

স্বজন সমাবেশের সভাপতি আখতার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম তালুকদার সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ইশরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শহিদুজ্জামান মাহমুদ, পরিসংখ্যান কর্মকর্তা জাহিদুল হাসান, প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ বদিউজ্জামান খাঁন, সভাপতি শাহ্ আলম প্রামাণিক, সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার ভূঞাপুর প্রতিনিধি আসাদুল ইসলাম বাবুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মাসুদুল হক টুকু প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ সারোয়ার সাদী রাজু, সাবেক সহ-সভাপতি আব্দুল আলীম আকন্দ, যুগ্ম সম্পাদক জুলিয়া পারভেজ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ইব্রাহীম ভূঁইয়া, সাংবাদিক আব্দুল লতিফ তালুকদার, কোরবান আলী তালুকদার, মুহাইমিনুল ইসলাম হৃদয়, মাহমুদুল হাসান, আব্দুর রহিম মিয়া, মোঃ রফিকুল ইসলাম রবি, আরিফুজ্জামান তপু, তৌফিকুর রহমান মানিক, শফিকুর রহমান প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page