শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ধনবাড়ীতে তিন মাস চারদিন পর কবর থেকে ধর্ষিত গৃহবধূর মরদেহ উত্তোলন
/ ৪৬ Time View
Update : মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮, ১১:৫৯ অপরাহ্ন


আ: রশিদ তালুকদার : টাঙ্গাইলের ধনবাড়ীতে তিন মাস চারদিন পর অপহরণের পর দফায়-দফায় ধর্ষণ ও শারিরীক নির্যাতনে নিহত গৃহবধূ কাকলী বেগমের (২৩) মরদেহ আদালতের নির্দেশে ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। সোমবার(৯ জুলাই) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সিদ্দিকার নেতৃত্বে উপজেলার বানিয়াজান ইউানয়নের চুনিয়া পটল গ্রামের পারিবারিক কবরস্থান থেকে কাকলীর মরদেহ উত্তোলন করা হয়। এ সময় সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার সদস্যসহ এলাকাবাসী, সাংবাদিক, বেসরকারি মানবাধিকার সংগঠন নিজেরা করি ও ভূমিহীন সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার চুনিয়া পটল গ্রামের আব্দুর রহমানের মেয়ে কাকলী বেগমের পাশের বলদিআটা গ্রামের শাহজান আলীর ছেলে লিটন মিয়ার সাথে ২০১৩ সালের ২৮ মে সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন ভালোই কাটছিল। এরই মধ্যে পাশের বাড়ির ছাহের আলীর ছেলে রেজাউল হক (৩০) মাঝে মধ্যে কাকলী বেগমকে কু-প্রস্তাব দিতে থাকে। এতে রাজি না হলে রেজাউল ক্ষিপ্ত হয়ে চলতি বছরের ১৩ জানুয়ারি (শনিবার) সন্ধ্যায় কাকলী বেগম বাবার বাড়ি যাওয়ার পথে গৈরাং নামকস্থানে আরো ৭-৮ জন দুর্বৃত্তকে সাথে নিয়ে জোর পূর্বক একটি মাইক্রোবাসে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর অজ্ঞাতস্থানে রেখে তাকে চেতনানাশক ওষুধ খাইয়ে দফায়-দফায় ধর্ষণ করতে থাকে। এভাবে পৈশাচিক, শারিরীক ও মানসিক নির্যাতনের এক পর্যায়ে কাকলী বেগম নিস্তেজ হয়ে পড়লে মৃত ভেবে গত ৪ এপ্রিল(বুধবার) রাতে অজ্ঞান অবস্থায় তাকে তার বাড়ির পাশে রাস্তায় ফেলে রেখে যায়। এমতাবস্থায় এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে, ন্যাক্কারজনক এ ঘটনাটি স্থানীয় ইউপি মেম্বার শাজহান ওরফে কহিনুরের নেতৃত্বে সালিশি বৈঠকের মাধ্যমে চার লাখ টাকায় ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়। পরে সামাজিক চাপে ময়নাতদন্ত ছাড়াই ওই গৃহবধূর মরদেহ দাফন করা হয়।
এ ঘটনার পরপরই ধনবাড়ী থানায় মামলা করতে গেলে প্রভাবশালী রেজাউল গংদের চাপে রহস্যজনক কারণে পুলিশ মামলা নেননি। ফলে বাধ্য হয়ে নিহতের মা হেলেনা বেগম টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালে মামলা দায়ের(নং- ১৫৯/২০১৮ইং) করেন। মামলা দায়ের করার পর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের আদেশ দেয়।
মামলার বাদী হেলেনা বেগমকে মামলা প্রত্যাহরের হুমকি দেয়া হয় বলে তিনি দাবি করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page