নিষিদ্ধ লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে পুলিশের আশ্রয় নিবো না, দলের কর্মীদের দিয়ে প্রতিহত করা হবে-পিন্টু
নিজস্ব প্রতিবেদক : খাদ্য মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন- আওয়ামী লীগ ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। আমরা পুলিশের আশ্রয় নিবো না, আমাদের দলের কর্মীদের দিয়ে তাদেরকে প্রতিহত করবো।
শুক্রবার (২০ নভেম্বর) টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন- যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি করে এবং অন্য দেশের সাথে আঁতাত করে তাদেরকে বাংলার মাটি থেকে বিতারিত করতে হবে। সেই সাথে দেশ ও সার্বভৌমত্বের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


