শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
পবিত্র ঈদুল ফিতরের দিনও ঘরমুখো মানুষ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ
/ ৯৭ Time View
Update : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ৫:৪৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরের দিনেও  ঘরমুখো মানুষকে বাড়ি ফিরতে দেখা গেছে। তবে,গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। বাস না পেয়ে বিকল্প যানবাহন হিসেবে খোলা ট্রাকযোগে বাড়ি পৌঁছতে অনেকেই চেষ্টা করছেন।কিন্তু তিন থেকে চার গুণ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ঘরমুখো মানুষদের। গণপরিবহন না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে দেখা যায় যাত্রীদের।ফলে ভোগান্তি পোহাচ্ছে ঘরমুখো মানুষ।সোমবার (৩১ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব ইব্রাহিমাবাদ রেল স্টেশন, যমুনা সেতু পূর্ব গোল চত্বর  মহাসড়কে স্বাভাবিকের তুলনায় কম সংখ্যক উত্তরবঙ্গ ও ঢাকাগামী যানবাহন চলাচল করতে দেখা গেছে। পরিবহনে ঢাকাগামী বাসের ভাড়া কম নিলেও উত্তরবঙ্গগামী পরিবহনগুলো ৩ থেকে ৪ গুণ বেশি ভাড়া নিচ্ছেন। এতে ভোগান্তিতে পড়ছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের লোকজন। অপরদিকে বাড়ি ফিরতে  কাঙ্ক্ষিত বাসও পাচ্ছে না। মাঝে মধ্যে পাওয়া গেলেও ২০০ টাকার ভাড়া ৮০০ টাকা করে চাচ্ছেন বাস পরিবহনগুলো।যমুনা সেতু পূর্ব ইব্রাহিমাবাদ রেল স্টেশনে বাড়ি ফিরতে পরিবহনের জন্য অপেক্ষা করছিলেন ৫৬ বছর বয়সী জহুরা বেগম। তিনি জানান, তার বাড়ি গাইবান্ধার পলাশতলী এলাকায়। পরিবার নিয়ে বসবাস করেন যমুনা সেতু এলাকায়। বাসের জন্য দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বসে রয়েছেন। বাস পাচ্ছে না। শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকার ইদ্রিস হোসেন বলেন, যমুনা সেতু পূর্ব বাস স্টেশনে ৪ ঘণ্টা ধরে বসে আছি, বাস থামে না। খোলা ট্রাকও চলছে না তেমন। মাঝে মধ্যে বাসের দেখা মিললেও কয়েক গুণ বেশি ভাড়া চাচ্ছে। স্ত্রী-সন্তান নিয়ে ৬ জনের ভাড়া চাচ্ছে ৪ হাজার ২০০ টাকা। অথচ ঈদের সময় বাদে ৯০০ থেকে ১ হাজার টাকাতেই গন্তব্যে পৌঁছে দেয়। মালিক ও শ্রমিকরা অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি স্বীকার করে জানায়, ঈদের সময়। এই সময়ে কিছু টাকা বেশি নেওয়া হচ্ছে। সারাবছর তো নেওয়া হয় না। তাছাড়া দূরপাল্লার পরিবহনগুলোর টিকেট আগেই বিক্রি করা হয়েছে। তবুও সাধারণ যাত্রীদের কথা ভেবে ঈদের সময় অতিরিক্ত যাত্রী নেওয়া হয়। ঈদের কয়েক পর তো অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ নেই।এ প্রসঙ্গে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুন জানান, ঈদযাত্রায় ঘরমুখো মানুষদের কাছ থেকে পরিবহনগুলোর অতিরিক্ত বাড়তি ভাড়া আদায় রোধে ভূঞাপুর, কালিহাতী ও মির্জাপুর উপজেলার ইউএনও-এসিল্যান্ড সজাগ রয়েছে। কোনো যাত্রীর অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page