আরিফুজ্জামান ভূঞাপুর ,
কোভিড-১৯ এর মহামারী সংক্রমণের কারণে চলতি বোরো মৌসুমে ব্যাপকভাবে ধানকাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে।তারই ধারাবাহিকতায় টাংগাইল ২ আসনের সাংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির এর নির্দেশনায় ভূঞাপুর উপজেলার অসহায় ও দরিদ্র কৃষকদের ধান কেটে দেওয়ার উদ্যোগ নিয়েছেন ভূঞাপুর শহর ছাত্রলীগের নেতাকর্মীরা।

শনিবার( ২ মে ) ভূঞাপুরের পলিশা গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী শাহাবুদ্দিনের ৩০ শতাংশ জমির ধান কেটে দেয় ভূঞাপুর শহর ছাত্রলীগ।এছাড়া ভূঞাপুরের ৬ টি ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন গ্রামের অসহায় দরিদ্র কৃষকদের শ্রমিক সংকট দূর করার লক্ষে কৃষকের ধান কেটে সহায়তা করেছে।
কৃষি অফিসের তথ্য অনুযায়ী ভূঞাপুর পৌরসভায় ৮৭৫ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে, ভূঞাপুর পৌরসভা এলাকায় এবার ২৮,৮১,৫৮ জাতের ধানের ফলন বেশী হয়েছে। তার মধ্যে কিছু কিছু জমিতে ধান পাকতে শুরু করেছে, বাকি ধানের জমিগুলো এক সপ্তাহের মধ্যে ধান কাটা শেষ হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
ভূঞাপুর শহর ছাত্রলীগের সভাপতি রোহান সরকার রোমান জানান,আমাদের এমপি জনাব তানভীর হাসান ছোট মনির যে নির্দেশনা দিয়েছেন , ভূঞাপুরে করোনা ভাইরাসের কারনে যে শ্রমিক সংকট দেখা দিয়েছে তা থেকে সাধারণ কৃষকদের সাহায্য সহযোগীতা করতে। তাই আমরা শহর ছাত্রলীগ সাধারণ কৃষকদের পাশে আছি এবং সব সময় পাশে থাকবো।


