শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে প্রেমি‌কের সহায়তায় স্বামী‌কে হত্যার পর বালুচাপা
/ ১০৬ Time View
Update : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ৭:২১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বেড়া‌নোর কথা ব‌লে প্রেমি‌কের সহায়তায় স্বামী‌কে হত্যার পর মর‌দেহ গু‌ম করতে বালুচাপা‌ দি‌য়ে‌ছেন স্ত্রী।এ ঘটনায় মঙ্গলবার (২৬ ডি‌সেম্বর) রা‌তে জামালপুরের সরিষাবাড়ী উপ‌জেলার চর ডাকাইতাবান্দা এলাকা থে‌কে নিহতের মর‌দেহ উদ্ধার ক‌রেছে পু‌লিশ।

নিহতের নাম নাঈম হোসেন (২০)। তিনি ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে।এদিকে হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক মাসুদ ও নাঈম হোসেনের স্ত্রী রেশ‌মি খাতু‌নকে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। মাসুদ অর্জুনা ইউনিয়‌নের চরভরুয়া গ্রা‌মের আব্দুল হাইয়ের ছে‌লে এবং রে‌শ‌মি খাতুন একই ইউনিয়‌নের রামাইল গ্রা‌মের আব্দুর রাজ্জা‌কের মে‌য়ে।জানা গেছে, নাঈম ও রেশ‌মি প্রায় তিন মাস আগে প্রেম ক‌রে প‌রিবা‌রের অম‌তে বি‌য়ে ক‌রেন। এর‌ প্রেক্ষি‌তে গত ১৯ ডি‌সেম্বর স্ত্রী রেশ‌মি‌কে নি‌য়ে নাঈম রামাইলে শশুরবা‌ড়ি‌তে যান। প‌রে রেশ‌মি নাঈম‌কে নি‌য়ে বিকে‌লে ঘুর‌তে বের হয়। এরপর রা‌তে রেশমি বাবার বা‌ড়ি গি‌য়ে জানায় তার স্বামী নাঈম চ‌লে গে‌ছে। এরপর থে‌কে নাঈমের খোঁজ পাওয়া যা‌চ্ছিল না।এ বিষয়ে ভূঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ্ ব‌লেন, ঘটনা‌টি খুবই মর্মা‌ন্তিক। স্বামীকে বেড়া‌নোর কথা ব‌লে পরকীয়া প্রেমি‌কের সহায়তায় প‌রিক‌ল্পিতভা‌বে হত্যা ক‌রে। প‌রে তার মর‌দেহ গুম করার জন্য বালুচাপা দেয়। রেশ‌মি‌কে আট‌কের পর জিজ্ঞাসাবাদ কর‌লে সে হত্যার কথা স্বীকার ক‌রে। প‌রে তার দেওয়া ত‌থ্যের ভি‌ত্তি‌তে মর‌দেহ উদ্ধার করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page