শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরের কৃতি সন্তান নেত্রকোনা সদর সার্কেলে প্রথম নারী পুলিশ কর্মকর্তা মোরশেদা খাতুন
/ ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০, ৫:৩৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরের বেতুয়া গ্রামের কৃতি সন্তান নেত্রকোনা সদর সার্কেলে প্রথম নারী পুলিশ কর্মকর্তা মোরশেদা খাতুন। ক্লিন ইমেজের ত্রিশ ব্যাচের এই পুলিশ কর্মকর্তা দায়িত্ব সামলাবেন নেত্রকোনা সদর সার্কেলের । সার্কেলটিতে নেত্রকোনার মডেল থানা ও পূর্বধলা থানা অন্তর্ভুক্ত।

মোরশেদা বৃহস্পতিবার (২৬ মার্চ) জেলায় নতুন প্রথম কর্মদিবস। যোগদানকালে তাকে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে বরণ করেন। পদন্নোতি পাওয়া পুলিশ সুপার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) দায়িত্বে থাকা এস.এম আশরাফুল আলম তাকে বরণ করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, আল-আমিন হোসাইন (সদর) সহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মদিবসের প্রথম দিনে পুলিশ কর্মকর্তা মোরশেদা খাতুন জানান, মুজিব বর্ষের অঙ্গিকার পূরণে তিনি বদ্ধপরিকর। নেত্রকোনা যোগদানের আগে মোরশেদা ময়মনসিংহ জেলা পুলিশ এবং তারও আগে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কর্মরত ছিলেন। ভালো কর্মের মাধ্যমে সেইসময়েও অর্জন করেছেন সুনাম। তারই ধারাবাহিকতায় এবারও জেলায় কাজ করে জনতার আস্থার প্রতীক হয়ে ডিপার্টমেন্টের ভাবমূর্তি উজ্জ্বল করতে চান মোরশেদা খাতুন।

সেবা দেয়ার লক্ষ্যে যেকোনো মুহূর্তে রেসপন্স করা হবে পরিচিত-অপরিচিত সবার ফোনকল। সার্কেলে অন্তর্ভুক্ত যেকোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে নির্ভয়ে জানানো যাবে। বিশেষক্ষেত্রে অভিযোগকারীর নামপরিচয় গোপন থাকবে। এছাড়াও মাদক, জুয়া, নারী-শিশু নির্যাতন আর যেকোনো অপরাধ সম্পর্কিত তথ্য জানাতে ০১৭১৩৩৭৩৫০১ নাম্বারে কল করতে পারবে যেকেউ। তথ্যদাতার নিরাপত্তার স্বার্থে সবসময় গোপন থাকবে নাম-পরিচয়।

করোনা নিয়ে কোনো ধরণের গুজব বা মিথ্যে তথ্য ছড়ানো থেকে সকলকে বিরত থাকার পরামর্শ দিয়ে মোরশেদা খাতুন জানান, আতঙ্ক নয় সচেতন হতে হবে। রাখতে হবে সামাজিক দূরত্ব বজায় আর পরিষ্কার পরিচ্ছন্নতার লক্ষ্যে কিছুক্ষণ পরপর হাতমুখ সাবান দিয়ে ভালো করে ধুতে হবে। অযথা বাহিরে না গিয়ে অন্তত কয়েকটা দিন এই সময়টুকুতে ঘরে আপনজনের সাথে সময় কাটাতে পারলে করোনা মোকাবেলা বা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব বলেও মনে করেন নেত্রকোনা সদর সার্কেলের প্রথম এই নারী পুলিশ কর্মকর্তা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page