নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে অবৈধ চায়না জাল দিয়ে মাছ ধরার সময় অবৈধ ৬টি চায়না জাল জব্দ সহ ১০ জন জেলেকে আটক করা হয়েছে।

সোমবার ( ১১ এপ্রিল) দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তা এটিএম শামসুজ্জামান এর নেতৃত্বে ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ির সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়িতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ চায়না জাল দিয়ে জাটকা ধরার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মোঃ আলাউল ইসলাম। এছাড়া জনগণের সামনে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ির আইসি মোঃ হাফিজুর রহমান, উপজেলা মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী মো. শাহজাহান মিয়া, নৌ পুলিশ ফাঁড়ির সদস্যগণ উপস্থিত ছিলেন।উপজেলা মৎস্য কর্মকর্তা এটিএম শামসুজ্জামান বলোন- গোপন সংবাদের ভিতিত্তে উপজেলার যমুনা নদী থেকে অবৈধ চায়না জাল দিয়ে জাটকা ধরার সময় ৬টি চায়না জাল সহ ১০ জন জেলেকে আটক করা হয়।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মোঃ আলাউল ইসলাম বলেন, মৎস রক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় অবৈধ চায়না জাল দিয়ে জাটকা ধরার অপরাধে তাদেরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। প্রশাসনের এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


