শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে অবৈধ বালুর ঘাটে ভ্রাম্যমান আদালতের অভিযান ১ জনকে কারাদন্ড ও ২ জনকে দেড় লাখ টাকা জরিমানা
/ ৪৫ Time View
Update : রবিবার, ২৫ আগস্ট, ২০১৯, ৪:২১ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক ঃ টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ও বিক্রি কালে গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে ১ জনকে ৭ দিনের কারাদন্ড ও অপর ২জনকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঝোটন চন্দ।


উপজেলা নির্বাহী অফিসারের অফিস সূত্রে জানা যায় উপজেলার যমুনা সেতু গাইড বাঁধ এলাকা ও গোবিন্দাসী-পাথাইলকান্দি কন্ট্রাক-৭ বাঁধের নিকটবর্তী যমুনা নদী থেকে একটি চক্র অবৈধ ভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল। শুক্রবার রাত ১০ টার দিকে পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে লেংড়াবাজার গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে মোহরকে ৭ দিনের কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত। একই অপরাধে সিরাজকান্দি গ্রামের ইয়াকুব আলীর ছেলে মাসুদকে ১ লাখ টাকা ও কষ্টাপাড়া গ্রামের দুলাল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ বলেন, অবৈধ বালু উত্তোলন ও বিক্রি বন্ধের বিষয়ে প্রশাসন সোচ্চার রয়েছে। তারই ধারাবাহিকতায় এই অভিযান চালানো হয়। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page