শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
/ ৪১ Time View
Update : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৫:২১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর পূর্ব তীর রক্ষা বাঁধের কাছ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তাড়াই গ্রামের যমুনা নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রায় ৩ হাজার মানুষ অংশ গ্রহন করেন।

এলাকাবাসীরা জানান, স্থানীয় প্রভাবশালী বালু দস্যুরা দীর্ঘদিন যাবৎ ৫/৭টি ড্রেজার বসিয়ে যমুনা নদীর পূর্ব তীর রক্ষা বাঁধের তাড়াই, কুঠিবয়ড়া বাজার ও রায়ের বাশালিয়া গ্রামের অংশ থেকে বালু উত্তোলন করে আসছে। এলাকাবাসী বেশ কয়েকবার বাঁধা দিলেও বালু দস্যুরা মিথ্যা মামলা ও ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক বালু উত্তোলন করে চলেছে। বালু উত্তোলন অব্যাহত থাকলে আগামী বন্যা মৌসুমে যমুনা নদীর পূর্ব তীর রক্ষা বাঁধসহ ভ‚ঞাপুরের তাড়াই, কুঠিবয়ড়া বাজার, গাড়াবাড়ী, বলরামপুর ও রায়ের বাশালিয়া গ্রাম ভাঙনের মুখে পড়বে।রায়ের বাশালিয়া গ্রামের ফজলুর রহমান বলেন, সরকার কোটি কোটি টাকা খরচ করে যমুনার ভাঙন থেকে রক্ষার জন্য পিংনা-জোকারচর বাঁধ নির্মাণ করেছে অথচ বালু খেকো সন্ত্রাসীরা এ বাঁধ ঘেষে ড্রেজার বসিয়ে বালু তুলে বিক্রি করছে। প্রশাসনকে জানালেও তারা কোন কার্যকর ব্যবস্থা নিচ্ছেনা।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page