শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে আওয়ামী লীগ অফিসে হামলা ও ভাংচুর ৬৪ জনের বিরুদ্ধে মামলা
/ ৪২ Time View
Update : মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮, ১০:০৬ অপরাহ্ন

মামুন সরকার ভূঞাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী লীগ অফিসে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ১৮ ডিসেম্বর মধ্যরাতে উপজেলার নিকরাইল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মাটিকাটা বাসস্ট্যান্ডে অবস্থিত পার্টি অফিসে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। নিকরাইল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মতিন সরকার এ হামলার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করেছেন। তবে ভূঞাপু উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট গোলাম মোস্তফা হামলার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন।

আব্দুল মতিন সরকার বলেন, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত নৌকা মার্কার নির্বাচনী প্রচারণা শেষে আওয়ামী লীগ নেতা মালেক তালুকদার, হাজী মো. বারেক ও আ. বারেক নিকরাইল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মাটিকাটা বাসস্ট্যান্ডে অবস্থিত পার্টি অফিসে বসেন। কিছুক্ষণ পরেই বিএনপি ও জামায়াত-শিবির সমর্থকরা কয়েকটি মোটরসাইকেল নিয়ে ধানের শীষ শ্লোগান দিয়ে অফিসে হামলা চালায়। এসময় তারা চেয়ার-টেবিল ভাংচুর করে। অফিসের ভেতরে থাকা লোকজনদেরও তারা মারপিট করে আহত করে। হামলায় ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে শাস্তি মূলক ব্যবস্থা গ্রগণ করার দাবিও জানান তিনি।

উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট গোলাম মোস্তফা বলেন, আতঙ্কে আামাদের লোকজন ঠিকমতো প্রচারণাই চালাতেই পারছে না। আর হামলা চালানোর সাহস পাবে কোথা থেকে। আমি হলফ করে বলতে পারি বিএনপির কোন নেতা কর্মী এ ঘটনার সাথে জড়িত নেই।

এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম বলেন, মাটিকাটা বাসস্ট্যান্ডে অবস্থিত পার্টি অফিসে হামলা ও ভাংচুরের ঘটনায় জেলা বিএনপির সভাপতি সামছুল আলম তোফাকে প্রধান আসামী করে ৬৪ জনের বিরূদ্ধে মামলা হয়েছে। আসামীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page