নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ২ টি চোরাই মোটর সাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা জাহিদ ও জুয়েলকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ।
থানা সূত্রে জানাযায়, বুধবার(৩ জুন) টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম এর নির্দেশনায় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে উপজেলার গোবিন্দাসি ঘাট এলাকায়একটি অভিজান চালানো হয়।
এ অভিজানের অন্যান্য পুলিশ সদস্যরা হলেন, এসআই আনিসুর রহমান, নিকুঞ্জ রায়, আ. মোমেন, মো. মনিরুজ্জামান ও গোবিন্দাসী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ, এসআই মো. আল আমিনসহ তাহার সঙ্গীয় ফোর্স।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম বলেন,গত ৩ জুন বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর থানাধীন গোবিন্দাসী খেয়াঘাটে অভিজান চালিয়ে ১টি কালো রংয়ের বাজাজ কোম্পানীর XCD-125 cc মোটরসাইকেল এবং ১টি কালো লাল রংয়ের বাজাজ কোম্পানীর DISCOVER-125cc মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা একাধিক মামলার আসামী জাহিদুল ইসলাম ওরফে জাহেদুল (৩৪), পিতা- মৃত আবুল কাশেম ওরফে কান্দু, গ্রাম- মালিপাড়া, থানা-শাহজাহানপুর, জেলা-বগুড়া ও জুয়েল (২৮), পিতা-আলম, গ্রাম- গটিয়া, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ দ্বয়কে গ্রেফতার করা হয়।
আসামীদের বিরুদ্ধে ভূঞাপুর থানার মামলা নং ০২ তারিখ-০৪/০৬/২০২০ খ্রিঃ,ধারা- ৪১১/৪১৩/৩৪ রুজু করতঃ রিমান্ডের আবেদসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


