শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে আল্লাহ ও নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে শ্রাবন হালদার গ্রেপ্তার
/ ১০৭ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের ভূঞাপুরে আল্লাহ, নবী ও ইসলাম ধর্মকে নিয়ে ফেসবুক গ্রুপ মেসেঞ্জারে কটূক্তির অভিযোগে শ্রাবন হালদারকে গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ। 

সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ রোড থেকে শ্রাবন হালদারকে গ্রেপ্তার করা হয়। ভূঞাপুর থানার ওসি মো. রাশিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আল্লাহ, নবী ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করে বন্ধুদের ফেসবুক গ্রুপে পোস্ট দেয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।  উল্লেখ্য, ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী গ্রামের শ্যামল হালদারের ছেলে কলেজ ছাত্র শ্রাবন হালদার। আল্লাহ, নবী ও ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করে বন্ধুদের ফেসবুক মেসেঞ্জারে পোস্ট দেয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং এলাকায় এই খবর ছড়িয়ে পড়ে। পরে বিক্ষুব্ধ জনতা সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মিছিল নিয়ে তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরে পুলিশ এসে তাকে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিক্ষোভকারীরা মঙ্গলবার সকাল ১০ টার মধ্যে শ্রাবনকে গ্রেপ্তারের আলটিমেটাম দেয়। 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page