শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে ইয়াবাসহ এক জন আটক
/ ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২, ৫:২৩ অপরাহ্ন


মোঃ আব্দুর রহীম মিঞা ভূঞাপুর: টাঙ্গাইলের ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ মোঃ শাকিল খান নামের একজনকে আটক করেছে ডিবি পুলিশ।

বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে ১০০ পিস ইয়াবাসহ মোঃ শাকিল খান কে ভূঞাপুর থেকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এস আই মোঃ মনির উদ্দিনের নেতৃত্বে তাকে ১০০ পিস ইয়াসহ আটক করা হয়।আটকৃত ইয়াবা ব্যবসায়ী মোঃ শাকিল খান (২৫) অর্জুনা এলাকার মোঃ দুলাল খানের ছেলে । সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা যায়। সাকিল এ সময় নিজেকে যুবলীক কর্মী বলে পরিচয় দেয়। এ বিষয়ে অর্জুনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পরিষদের চেয়ারম্যান মোঃ দিদারুল আলম খান মাহবুব বলেন সে আওয়ামী যুবলীগের কোন কর্মী নন। তিনি পরিস্থিতির স্বীকার। তাকে ফারুক নামে এক ব্যক্তি ইয়াবা হাতে ধরিয়ে দিয়ে ভূঞাপুর পৌছানো কথা বলে পাঠায় । সেখানে সে ডিবির হাতে আটক হন। ফারুকের পরিচয় জানতে চাইলে তিনি তাকে চিনেন না বলে জানান। চেয়ারম্যান মোঃ দিদারুল আলম খান মাহবুব আরো বলেন আমি মাদক দ্রব্য কেনা-বেচা, ও ব্যবহার এর ঘোর বিরোধী । আমি চাই দোষী হলে তার শাস্তি হোক।
এলাকাবাসী জানান শাকিল নেশার সাথে জড়িয়ে এলাকায় বিভিন্ন অপকর্মের করে যাচ্ছে। তাকে ভালো হওয়া জন্য অর্জুনা মহসীন উচ্চ বিদ্যালয়ে দ্প্তরী কাম নাইট গার্ড হিসাবে পার্টটাইম নিয়োগ দেয়া হয় , সেখানেও অপকর্ম করে চাকরী হারান।
ভূঞাপুর থানার ডিউটি অফিসার এ এস আই মনজুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন টাঙ্গাইলের ডিবির এস আই মোঃ মনির উদ্দিন বাদী হয়ে ভূঞাপুর থানায় তার নামে মাদক দ্রব্য আইনে একটি মামলা করেছে। তাকে আটক করে ডিবি অফিসে নিয়ে গিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ডিবির এস আই মোঃ মনির উদ্দিন বলেন ১০০ পিস ইয়াবাসহ মোঃ শাকিল খান নামে একজনকে ভূঞাপুর থেকে আটক করা হয়েছে। আটককৃত ব্যাক্তিকে কোর্টের মাধ্যামে টাঙ্গাইল জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page