মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত ভূঞাপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভূঞাপুরে চর গাবসারা মৌজার বিআরএস জরিপ বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন ঘাটাইলে মাদরাসা শিক্ষককের বিরুদ্ধে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ,এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ
ভূঞাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
/ ৫৯ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক  : ” শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশার সুরক্ষা, মর্যাদা উন্নয়ন ও আমাদের ভবিষ্যৎ নির্মাণে ৬০ বছর” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ করে। পরে অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সেলিমুজ্জামান তালুকদার সেলু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ আকতার বানু প্রমুখ। এসময় শিক্ষা বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা জাতির ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের ভূমিকা, শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা এবং অধিকার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page